নিউজিল্যান্ড-স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ

৩ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড।

বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় গ্রুপ দুইয়ের এ ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের জন্য জয় ছাড়া বিকল্প কিছু ভাবার সুযোগ নেই। বর্তমানে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে রয়েছে দলটি। অপরদিকে স্কটল্যান্ডেও খেলেছে দুই ম্যাচ। কিন্তু তাদের কোনও জয় নেই।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, জেমস নিশাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মিচেল সেন্টনার, টিম সাউদি, ইস সৌদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: কাইল কোয়েটজা, জর্জ মানসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিওড, মাইকেল লিয়েস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জস ড্যাভে, সাফইয়ান শরিফ ও ব্রাডলে ওহাল।

ক্রিকেট/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ