নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের পর এবার বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস। একই সাথে তারা এখতিয়ার বহির্ভূতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে বুধবার সন্ধায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেয়া হয়।

মার্কিন দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমেই বাড়তে পারে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করুন।

এর আগে মঙ্গলবার ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্র/এসকেএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ