নিউজ ডেস্ক: দেশের আরও ১২টি অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নিবন্ধনের অনুমতি পাওয়া গণমাধ্যমগুলো হলো- ডেইলি ভোরের পাতা, অর্থসূচক, সময়ের কথা ২৪, অপরাধ চোখ ২৪ বিডি, আজকের আরবান, দিনের শেষে, দি নিউজ ই, পিপলস নিউজ ২৪, অপরাজয়া ২৪, বর্তমান খবর, বাংলার জনপদ এবং দ্য রিপোর্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন শেষ করতে হবে।
নিবন্ধন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply