আর্ট নিউজ পরিবারে করোনার থাবা

আর্ট নিউজের সোশ্যাল মিডিয়া কনটেইন্ট ডেভেলপার আনান মুস্তাফিজ মুগলি

২৮ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের থাবা বসেছে আর্ট নিউজ পরিবারে। ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন তিনজন। তবে শারীরিকভাবে তারা তিনজনই ভালো আছেন।

আর্ট নিউজের নিউজ রুম এডিটর এসকে মান্নান করোনায় আক্রান্ত হন। তবে আক্রান্ত হওয়ার দুইদিন আগে থেকেই তিনি অফিসে আসা বন্ধ করেন।

মান্নানের বাবা রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই মান্নান হোম অফিস করতে শুরু করেন। দুইদিন পর তিনিও কোভিড-১৯ রোগে আক্রান্ত হন।

আরও সংবাদ পড়তে: দেশে বেড়েই চলেছে করোনা শনাক্ত

আর্ট নিউজের নিউজ রুম এডিটর এসকে মান্নান

এসকে মান্নান আক্রান্ত হওয়ায় আর্ট নিউজের চিফ এডিটর রহমান মুস্তাফিজ এবং সম্পাদক কাজী তামান্না করোনার নমুনা পরীক্ষা করান। তারাও পজেটিভ হন। এই সাংবাদিক দম্পতির একমাত্র সন্ত্রান এবং আর্ট নিউজের সোশ্যাল মিডিয়া কনটেইন্ট ডেভেলপার আনান মুস্তাফিজ মুগলির রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও সংবাদ পড়তে: হাসপাতালে পরীমনি

কোভিড-১৯ আক্রান্ত তিনজনই বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনা/এএমএম/টিটি

আরও সংবাদ পড়তে ক্লিক করুন:

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ