নিবিড় পর্যবেক্ষণে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয় এই পেসারকে। সিটি স্ক্যান করে জানা গেছে, অভ্যন্তরীণ কোনও ইনজুরি নেই। তবে মাথা ফেটে যাওয়ায় সেলাই করতে হচ্ছে।

এর আগে আগামীকালের ম্যাচকে সামনে রেখে সাগরিকায় অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সেখানে অনুশীলনে বল করছিলেন মুস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিরে যাচ্ছিলেন, তখনই লিটন দাসের মারা একটি শটে মাথায় আঘাত পান মুস্তাফিজুর রহমান। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়।

চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেয়া এক বিবৃতিতে দলটির ফিজিও জাহিদুল ইসলাম বলেছেন, স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনও রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন সে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মুস্তাফিজের সেরা বোলিং।

মুস্তাফিজুর রহমান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ