নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে

১৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশখালীমুখি ভেণ্ডিবাজারসংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাঁশখালী যাওয়ার পথে চকরিয়া ভেণ্ডিবাজার এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পথে শিশুসহ সাতজনের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *