নীলফামারীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ

২৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি ট্রাকের হেলপার শাকিল তার বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তার বয়স হয়েছিল ২২।

স্থানীয় পুলিশ জানায়, ডোমারা উপজেলা কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট রেলঘুন্টি নামক স্থানে এ দুর্ঘটনার পর বেলা ২টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে নীলফামারী-চিলাহাটি পথে।

এলাকাবাসী জানায়, সকাল সাতটার দিকে ইটভর্তি একটি ট্রাক কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট রেলঘুন্টি পার হচ্ছিল। এসময় খুলনাগামী রকেট মেইল নামে একটি ট্রেন চিলাহাটি স্টেশন ছেড়ে ডোমার স্টেশনের দিকে যাওয়ার পথে ওই ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এসময় ট্রাকের হেলপার সাকিল ঘটনাস্থলে নিহত হন। ট্রাক চালক হাসান মাহমুদ ওই ট্রাকের আরোহী ইট ব্যবসায়ী আনিছুর রহমান আহত হয়েছেন।

চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে ওই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেলে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কাজীহাটে অরক্ষিত একটি রেল ক্রসিংএ একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে।

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান বলেন, ওই দুর্ঘটনার কারণে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নীলফামারী-চিলাহাটি পথে ট্রেন চলাচল বন্ধ আছে। সকালে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে ছাড়তে পারেনি। অপরদিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেনটিও আটকা পড়েছে নীলফামারীতে। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *