নেপালের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

১৩ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথম সুযোগটিই কাজে লাগাল বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোলে করেন সুমন রেজা। এতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে বাংলাদেশ।

বুধবার মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচের তখন নবম মিনিট। রাকিবকে ফাউল করায় ফ্রি-কিক পায় বাংলাদেশ।

জামাল ভূঁইয়ার নেয়া ফ্রি-কিকটা ডিফ্লেক্ট হয়ে সিক্স ইয়ার্ডের সামনে পড়লে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন সুমন রেজা।

সাফ চ্যাম্পিয়নশিপে সাতবারের দেখায় প্রথম চার ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু সবশেষ তিনবার তাদের সাথে পেরে ওঠেনি। তিন বছর আগে কিংবা সাত মাস আগে কী হয়েছে এ নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। নেপালকে হারিয়ে ফাইনালে খেলতে চান তিনি।

একাদশে আজ চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচ খেলা মতিন মিয়া নেই। তার জায়গায় খেলছেন সুমন রেজা। এ ছাড়াও রহমত মিয়ার জায়গায় খেলছেন টুটুল হোসেন বাদশা। ইয়াছিন আরাফাত দুই হলুদ কার্ডের কারণে নেই। দলে ফিরেছেন রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।

ফুটবল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *