নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক

নিউজ ডেস্ক: চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি চিকিৎসক রায়ান সাদী। তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শনিবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি তার ফেসবুক ভেরিফায়েড পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে ডাক্তার দীপু মনি লিখেছেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও টেভোজেন বায়ো, এ বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।

এ বছর ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থা নোবেল শান্তি পুরস্কারের জন্য আবেদন করেছেন। আগামী ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হবে।

ডাক্তার রায়ান সাদী বর্তমানে টেভোজেন বায়ো নামে একটি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তিনি ১৯৬৪ সালে ৬ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তৈয়ব হোসেন ও মায়ের নাম আসমা বেগম। ১ ভাই ও ১ বোনের মধ্যে তিনি বড়। তার সহধর্মিনীর নাম ডাক্তার জুডি আক্তার। এই বাংলাদেশি চিকিৎসক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

নোবেল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *