নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: নোয়াখালীর সদরে একটি বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড়সংলগ্ন কচি মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আলতাফ হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

পুলিশ ও স্থানীয়রা জানান, কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় স্ত্রী নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মালিকের স্ত্রী নূর নাহার বেগম ঘটনাস্থলে মারা যান। তার মেয়ে প্রিয়ন্তীকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে। স্থানীয় এলাকাবাসী আলতাপ হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, নিহতের স্বামীসহ অন্য স্বজনরা পুলিশকে এ হত্যাকাণ্ডের কোনও কারণ জানাতে পারেনি।

নোয়াখালী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *