নৌকার প্রার্থী আতিক এগিয়ে

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ৬ জন। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম ও বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ঘোষিত ফলে দেখা গেছে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আতিকুল ইসলাম এগিয়ে আছেন।

ঢাকা উত্তর সিটিতে ১৪ লাখ ৬০ হাজার ৭শ’ ৬ জন নারী ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২শ’ ৭৩ জন। কেন্দ্র সংখ্যা ছিল ১ হাজার ৩শ’ ১৮টি।

এ পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম এগিয়ে রয়েছেন। ১ হাজার ৩শ’ ১৮টি কেন্দ্রের মধ্যে ঘোষণা হয়েছে ১৪০টি কেন্দ্রের ফল। এতে আতিকুল ইসলাম পেয়েছেন ৪৬ হাজার শ’ ৫৯ ভোট। অন্য দিকে, বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৩২ হাজার শ’ ১০ ভোট।

এবার ঢাকা সিটির দুই করপোরেশনের সব কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ হয়। মোট কেন্দ্র ছিল ২ হাজার ৪শ’ ৬৮টি। কেন্দ্রগুলোতে ইভিএম ছিল ১৪ হাজার ৪শ’ ৩৪টি।

আজ শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একযোগে ভোট গ্রহণ চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *