২৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি বায়েজিদ তালহার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের আদালত।
সোমবার বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সালেহুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ বায়েজিদকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়। এ সময় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পদ্মাসেতু সাধারণের জন্য খুলে দেয়ার দিনে (রোববার) ৩৪ সেকেন্ডের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’
নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের … পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’
বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিকালে তাকে রাজধানী থেকে আটক করে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
পদ্মাসেতু/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply