পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা

২৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লেগেছে। এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিটির ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তের কথা জানানো হয়।

বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মাসেতুর ১৭ নম্বর খুঁটির সাথে প্রচন্ড ধাক্কা লাগে। এতে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেক ওপর ধাক্কা লাগে। ফেরির প্রায় ২ হাজার যাত্রীর অনেকেই ফেরি উপর পড়ে যায়। এদের মধ্যে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের কেন্টিন।

ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্ট্রিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সামনের অংশ পদ্মাসেতুর খুঁটির সাথে ধাক্কা লাগে।

তিনি বলেন, ভাগ্যক্রমে বেঁচে যায় যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতেও পারতো।

নৌ দুর্ঘটনা/এসকেএম