১১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): মুন্সীগঞ্জের পদ্মা নদীতে একটি চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার সকালে শিমুলিয়াঘাট থেকে মাঝিরকান্দি যাওয়ার পথে ওই ফেরিতে আগুন লাগে। শিমুলিয়াঘাটের বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর পৌনে ৫টায় ফেরিটি শিমুলিয়াঘাট ছেড়ে যায়। এর ১৫ মিনিট পর ফেরির ক্যান্টিনের পাশে একটি কেবিনের ওপরের সিটে আগুন লাগে। এতে কেবিনটির বিছানা, সিলিং, দরজা এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি। আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
শফিকুল বলেন, ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। দরজা খুলতেই আগুন বাইরে চলে আসে। পরে ফেরিটি শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন ও যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়া হয়।
তিনি বলেন, ফেরিটিতে ৩৫-৪০ যান এবং বেশ কিছু যাত্রী ছিল। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়াঘাটে আসার প্রস্তুতি নিচ্ছে।
ফেরিতে আগুন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply