পরিচ্ছন্নতা কাজে পর্যাপ্ত কর্মী নিয়োজিত রয়েছেন: মেয়র আতিক

ঢাকা: নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। জানিয়েছেন, পরিচ্ছন্নতা কাজে পর্যাপ্ত কর্মী নিয়োজিত রয়েছেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পর গণমাধ্যমকর্মীদের এ কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

গতরাত থেকে বৃষ্টি হলেও রাস্তায় জলজট নেই বলে মন্তব্য করেন ঢাকা উত্তরের নগরপিতা। বলেন, ‘বৃষ্টির মধ্যেও আসতে পেরেছি। আগে যেমন বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় আটকে যেতাম। কিন্তু আজ উত্তরা থেকে আসার সময় দেখেছি, যে পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তায় সে পরিমাণ জলজট হলেও পানি নেমে গেছে।

বিজ্ঞাপন

যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে মেয়র আতিক বলেন, তাড়াতাড়ি বর্জ্য অপসারণ করতে এলাকাবাসীর সাহায্য দরকার। সবাইকে অনুরোধ করব, যত্রতত্র ময়লা ফেলবেন না। প্রত্যেককে পলি দেয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলবেন। প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের সাহায্য করার অনুরোধ করছি।

আরও পড়ুন: শান্তিরক্ষী বাহিনী নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত

আতিকুল ইসলাম আরও বলেন, কোরবানি দিয়ে অনেকেই বাড়ি চলে যাবেন। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, যেসব পাত্রে পানি জমে তা উল্টে রেখে বাড়িতে যাবেন। অবশ্যই ছাদে যে পাত্র আছে- যাতে বৃষ্টির পানি জমতে পারে, তাও উল্টে যাবেন। আমাদের সব কর্মকর্তা মাঠে থাকবে। নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আপনারা সহযোগিতা চাইলে আমরা দ্রুত বর্জ্য অপসারণের ব্যবস্থা নিবো।

বর্জ্য ব্যবস্থাপনা/এএমএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *