৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৬৩ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গতকাল ৮ এপ্রিলে ৭৪ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৫৭৪ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪৬২ জন। গতকালের চেয়ে আজ ৬০৮ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৬ হাজার ৮৫৪ জন। দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৩৯টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৭ লাখ ৫ হাজার ২৩৪টি হয়েছে সরকারি এবং ১২ লাখ ৪২ হাজার ১৭৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৫৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply