পলিথিনে মোড়া পোস্টার নিয়ে নির্দেশনা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে পলিথিনে মোড়ানো লাগানো ও প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় নিয়ে এবং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এমন নির্দেশনা দেয়া হয়।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়, নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে কেন লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না।

এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক ও অ্যাডভোকেট সুলাইমান হাওলাদার।

অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক জানান, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারাদেশে, বিশেষ করে ঢাকা সিটি করপোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপা, প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া নির্বাচনের পরপরই প্রদর্শিত সব পোস্টার অপসারণ করে যথাযথভাবে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন আদালত।

মনোজ কুমার ভৌমিক জানান, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *