পল্টনে বহুতল ভবনে আগুন

৬ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর ১২টা ১০ মিনিটে পল্টনের ৫১ বিজয়নগরে আরকেডিআর টাওয়ারে ৮ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন লিমা খানম।

অগ্নিকাণ্ড/এসকেএম  

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *