পাঁচ উইকেটে হারল বাংলাদেশ

২৪ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েও বাজে ফিল্ডিংয়ের কারণে ৫ উইকেটে হেরে গেলো বাংলাদেশ। ক্যাচ মিসের মাশুল দিল টাইগাররা।

রোববার আরব আমিরাতের শারাজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাট করে মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করায় ম্যাচে আর ফেরা হয়নি বাংলাদেশের। টাইগারদের এই দুর্বালতাকে পুঁজি করে দাপটের সাথেই ম্যাচ জয় নিশ্চিত করে শ্রীলংকা।

ম্যাচে ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলংকা। দলের জয়ে ৪৯ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৮০ রান করে অপরাজিত থাকেন চারিথ আসালঙ্কা। দুইবার লাইফ পেয়ে ৩১ বলে ৫৩ রান করে ফেরেন ভানুকা রাজাপক্ষ।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *