পাঁচ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক: পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ৫ সিটির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জাননো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন।

আওয়ামী লীগ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *