পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): জামালপুরের দেওয়ানগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার সানন্দবাড়ী চর আমখাওয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই এলাকার কৃষক সুরুজ আলীর শিশুসন্তান আয়াত ও মোতালেবের ছেলে ছিনহা। তাদের দুইজনেরই বয়স তিন বছর।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে গর্ত খুঁড়ে মাটি তোলা হয়। বৃহস্পতিবার রাতে বৃষ্টির পানি ওই গর্তে জমে। শুক্রবার সকালে শিশু আয়াত ও ছিনহা ওই গর্তে পড়ে যায়।

আশপাশের লোকজন গর্তে তাদের লাশ ভেসে উঠতে দেখেন। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের আলী জানান, শিশু দুটির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ