পারমাণবিক হামলা হলে জাতিসংঘ থাকবে না

৮ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যদি বিশ্বে কোনও পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে জাতিসংঘ কোনও কিছু করতে পারবে না। পারমাণবিক যুদ্ধ শুরু হলে কোনও কিছু করার জন্য ‘সম্ভবত জাতিসংঘই থাকবে না।’

সোমবার জাপানের টোকিওতে এক সাংবাদিক ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক আক্রমণ সম্পর্কে প্রশ্ন করলে এমন মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেছেন, আমার বিশ্বাস যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, সম্ভবত জাতিসংঘ থাকবে না, কোনও কিছু করতে।

তিনি বলেন, কোনও ধরনের পারমাণবিক যুদ্ধ মানে ‘বিশ্ব ধ্বংস’ হবে। এ ব্যাপারে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে আক্রমণ করার মানসিকতা থেকে দূরে থাকতে হবে এবং অপারমাণবিক দেশগুলোকে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে হুমকি দেয়া থেকে দূরে থাকতে হবে।

জাতিসংঘ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ