১৮ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।
মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন এসপি মারুফ হাসান এ তথ্য জানান। তিনি জানান।
সংবাদ সম্মেলনে এসপি মারুফ হাসান বলেন, শিমু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক তার স্বামী সাখাওয়াত আলী নোবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রী শিমু হত্যার দায় স্বীকার করেছেন। অভিনেত্রী শিমুর লাশ গুম করতে তাকে সহায়তা করেন বন্ধু ফরহাদ।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, নোবেল ও ফরহাদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তথ্যপ্রমাণের ভিত্তিতে ও ব্যাপক জিজ্ঞাসাবাদে শিমু হত্যায় এ দুজনের সংশ্লিষ্টতার পাওয়া গেছে। বিভিন্ন পারিবারিক বিষয় কেন্দ্র করে স্বামী নোবেলে সাথে শিমুর দাম্পত্য কলহ শুরু হয়। সেই কলহের জেরে গত রোববার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনও সময় শিমুকে হত্যা করা হয়।
এসপি জানান, যে গাড়ি ব্যবহার করে শিমুর লাশ গুমের চেষ্টা করা হয়েছে সে গাড়ি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর এই হত্যার মূল রহস্য উৎঘাটিত হলো। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, রোববার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি অভিনেত্রী শিমু। তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। স্ত্রীর নিখোঁজের বিষয়টি থানায় জিডি করেন শিমুর স্বামী নোবেল।
সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে তার লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।
অভিনেত্রীর মৃত্যু/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















