পালানোর সময় সুবর্ণচরে ৫ রোহিঙ্গা আটক

৪ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, নোয়াখালী): নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালানো পাঁচ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয় শিবিরের ৫৬ নাম্বার ক্লাস্টারের মোহাম্মদ ইউসুফের ছেলে নাছির উল্ল্যাহ, ৭৪ নাম্বার ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে রাজামিয়া, একই ক্লাস্টারের সালেহ আহম্মদের ছেলে জন্নাত উল্ল্যাহ, ৭১ নাম্বার ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে মনিরুজ্জামান ও একই ক্লাস্টারের নূর মোহাম্মদের মেয়ে লোবেদা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিনবাজার এলাকায় এক তরুণী ও চার যুবক ঘুরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ভোরে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয় শিবির থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। পুনরায় তাদের ভাসানচরে ফেরত পাঠানো হবে।

রোহিঙ্গা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ