পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুকুরে ডুবে রিয়ামনি ও তাওহীদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পলাশবাড়ীর ৬ নং বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, ৭ বছর বয়সী দুই শিশু রিয়ামনি ও তাওহীদ দুপুরে খাওয়া শেষে প্রতিদিনের মতো খেলতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলে রিয়ামনি ও তাওহীদ বাড়িতে না ফেরায় পরিবার লোকজন তাদের দুজনকে আশেপাশে খুজতে শুরু করে। এক পর্যায়ে তাদের সন্ধান না পাওয়ায় প্রতিবেশী সাইফুল ইসলাম বাড়ির সামনে পুকুরে নেমে খুজতে শুরু করলে রিয়ামনি ও তাওহীদকে এক সাথে জড়িয়ে ধরে থাকা অবস্থায় পানির নিচে থেকে মৃত উদ্ধার করে।

নিহত রিয়া মনি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মাহাবুবর রহমানের মেয়ে এবং তাওহীদ একই গ্রামের পাপুল শেখের ছেলে।

উপজেলার রওশনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিয়ামনি আমার বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো এবং তাওহীদ শেখ মাদ্রাসায় পড়তো। ওরা দুজন চাচাতো জেঠাতো ভাই বোন ছিল। ওদের দুজনের মৃত্যুতে আমি নিজে মর্মাহত হয়েছি। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ