আন্তর্জাতিক ডেস্ক: বছরের শুরুতেই রাশিয়ার ৪৫টি ড্রোন ইউক্রেন ধ্বংস করেছে বলে দাবি করেছেন দেশটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তারা (রাশিয়া) আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। খবর: ইয়েনি সাফাক।
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের বাহিনী শনিবার ১৩টি এবং রোববার ৩২টি ড্রোন ধ্বংস করেছে।
রাশিয়ান বাহিনী ইরানের তৈরি শাহেদ-১৩১/১৩৬ কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায় বলে দাবি করেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তারা (রাশিয়া) ইউক্রেন থেকে এক বছরও চুরি করতে পারবে না। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। ইউক্রেনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধে দুপক্ষের বহু লোক নিহত হয়েছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply