২০ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। মঙ্গলবার দুপুরে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে দুজনই এখন ভালো আছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেছেন কাজলের বোন নিশা আগারওয়াল। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে কাজল-কিচলু শুভেচ্ছার বন্যায় ভাসছেন। ছোট্ট রাজপুত্রকে স্বাগত জানিয়েছেন কাজলভক্তরা। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকাও।
তবে এখনও কাজল আগরওয়াল বা তার স্বামী এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
এর আগে, নতুন বছরের শুরুতেই ঘরে নতুন অতিথি আসছে, এমন সুখবর সবাইকে জানিয়েছিলেন কাজলের স্বামী গৌতম কিচলু। এপ্রিলে তার ঘর আলো করে এলো প্রথম সন্তান।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সাথে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মাথায় পুত্র সন্তানের মা-বাবা হলেন তারা।
২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগণের সাথে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।
চিরঞ্জীবীর সাথে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সাথে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কাজলের ‘প্যারিস প্যারিস’ ও ‘উমা’।
কাজল আগারওয়াল/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply