নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারের আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিকাল ৫টার দিকে পাঁচতলা ভবনের চার তলায় একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply