পুষ্টিবিদ তামান্না চৌধুরীর ‘কিডনীবান্ধব পথ্য’ বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক: পুষ্টিবিদ তামান্না চৌধুরীর লেখা ‘কিডনীবান্ধব পথ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর- ই আলম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শবনম জাহান, এভারকেয়ার হাসপাতালের পরিচালক (মেডিসিন সার্ভিস) ডাক্তার আরিফ মাহমুদ এবং ডাক্তার আক্তারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, পুষ্টিবিদ, রন্ধনশিল্পী ও বিভিন্ন ক্ষেত্রের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী জানান, তার দুই দশকের কর্মজীবনে হাজার হাজার কিডনী রোগির জীবন সংগ্রাম দেখেছেন খুব কাছ থেকে। তার এই অভিজ্ঞতার আলোকে তিনি কিডনী রোগিদের সঠিক পথ্য সংক্রান্ত দিক নির্দেশনাগুলো দিয়ে সাজিয়েছেন বইটি। এটি কিডনী রোগিদের দৈনন্দিন খাবারের মেন্যু তৈরীতে সাহায্য করবে। পেশাদার দায়িত্বের বাইরেও মানবিক সেবার ব্রত নিয়ে তার লেখা বই কিডনীর সঠিক যত্ন ও পরিচর্যায় অনবদ্য অবদান রাখবে বলে তিনি আশা করেন। বইটি প্রকাশ করেছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনস।

কিডনীবান্ধব পথ্য/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ