পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

৬ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে প্রথমার্ধে দেয়া একমাত্র গোলের জয় নিয়ে ফাইনালের টিকেট কাটলো তিতের শিষ্যরা। গত আসরের দুই ফাইনালিস্ট, বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল লুকাস পাকেতার দেয়া গোলে হারালো পেরুকে।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া প্রথম সেমিফাইনালে যোগ্যতর দল হিসেবে জয় তুলে নেয় পোস্টার বয় নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিল। খেলার ৩৫ মিনিটে লুকাস পেকেতা দলকে জয়সূচক গোল উপহার দেন।

কোয়ার্টার ফাইনালের মত সেমিফাইনালেও পেকেতা গোল পেয়েছেন নেইমারের সহায়তায়। মাঝ মাঠ থেকে বল পেয়ে পেরুর বেশ কয়েকজনকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন নেইমার। তার দেয়া পাসে পেকেতা সুযোগ নষ্ট না করে বল জালে জড়াতে ভুল করেননি। পেরুর গোলরক্ষক গেলেস ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি।

এভারটন ও পেকেতা দুইটি সহজ সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে থাকতে পারতো।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ল্যাপাডুলা হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে না পারায় পেরু গোল বঞ্চিত হয়। ৭১ মিনিটে পেরু আরেকবার গোল বঞ্চিত হয়।
খেলার শেষ দশ মিনিটে দুই দলই বেশ কয়েকবার প্রতিপক্ষের ওপর শক্তি প্রয়োগ করে।

বুধবার আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দল ফাইনালে প্রতিপক্ষ হবে ব্রাজিলের।

ব্রাজিল-পেরু/এএমএম/আরএম

http://artnewsbd.com

https://youtu.be/8u24wZIzqRU