পোশাক কারখানায় আগুন

১৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): গাজীপুর মহানগরী ভোগরা বাসন সড়ক এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ভোর ৬টার দিকে আলেমা টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার ডাইং ও নিটিং সেকশনের গুদামে আগুনের সূত্রপাত হয়।

প্রথমে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গাজীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, গাজীপুর ও টঙ্গীসহ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

অগ্নিকাণ্ড/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *