প্রকোপ কমেছে ইউরোপে, বেড়েছে এশিয়ায়

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৪৪০ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৬৮ জন।

বুধবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৪৭ হাজার ৫৬৪ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৮০ হাজার ৬৩০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৯ লাখ ৫১ হাজার ২০৫ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৮৫ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৫৮ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৭৫ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৮৮৩ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৯৩৮ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৪০ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৪৫ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪০ জন। দেশটিতে মোট মারা গেছেন ৩০ হাজার ৪৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ৮০ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৬৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৮২ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৭৪১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৩৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯৮৫ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ১২ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৩২৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৯৮৫ জন। মারা গেছেন ৩৯ হাজার ৩৬৯ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫১৫ জন। মারা গেছেন ৩৩ হাজার ৫৩০ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯২ জন।

গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২২১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৮৫ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত হননি। মারা গেছেন ১০৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২২০ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৯৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮১২ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ২৯৯ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৬৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৬৪৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৪০০ জন।

এদিকে, তালিকার ২১ নম্বরে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ২৩৭ জন (মোট ১০ হাজার ১৬৭), পাকিস্তানে ৭৮ জন (মোট ১ হাজার ৬২১), চিলিতে ৭৫ জন (মোট ১ হাজার ১৮৮), কানাডায় ৬৯ জন (মোট ৭ হাজার ৩৯৫), সুইডেনে ৬৫ জন (মোট ৪ হাজার ৪৬৮), ইরানে ৬৪ জন (মোট ৭ হাজার ৯৪২), দক্ষিণ আফ্রিকায় ৫০ জন (মোট ৭৫৫), মিশরে ৪৭ জন (মোট ১ হাজার ৫২), ইকুয়েডরে ৪৪ জন (মোট ৩ হাজার ৪৩৮), সৌদি আরবে ২৪ জন (মোট ৫৪৯), ইন্দোনেশিয়ায় ২২ জন (মোট ১ হাজার ৬৬৩), তুরস্কে ২২ জন (মোট ৪ হাজার ৫৮৫), বেলজিয়ামে ১৯ জন (মোট ৯ হাজার ৫০৫), পোল্যান্ডে ১৮ জন (মোট ১ হাজার ৯২), পর্তুগালে ১২ জন (মোট ১ হাজার ৪৩৬), রোমানিয়ায় ১২ জন (মোট ১ হাজার ২৮৮), ইউক্রেনে ৯ জন (মোট ৭২৭), আয়ারল্যান্ডে ৮ জন (মোট ১ হাজার ৬৫৮), আলজেরিয়ায় ৬ জন (মোট ৬৬৭), ফিলিপাইনে ৬ জন (মোট ৯৬৬), আফগানিস্তানে ৫ জন (মোট ২৭০), হাঙ্গেরিতে ৫ জন (মোট ৫৩২), নেদারল্যান্ডসে ৫ জন (মোট ৫ হাজার ৯৬৭), ইসরাইলে ৫ জন (মোট ২৯০ জন), ডেনমার্কে ৪ জন (মোট ৫৮০), আর্জেন্টিনায় ৪ জন (মোট ৫৬০), অস্ট্রিয়ায় ১ জন (মোট ৬৬৯), মরক্কোতে ১ জন (মোট ২০৬) ও দক্ষিণ কোরিয়ায় ১ জন (মোট ২৭২) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), পেরু (মোট ৪ হাজার ৬৩৪), স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৯২০), কলম্বিয়া (মোট ৯৬৯ জন), জাপান (মোট ৮৯২ জন), পানামা (মোট ৩৪৪), গ্রিস (মোট ১৭৯) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *