০৮ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় দেড় মাস ধরে বিক্ষোভ করে আসছেন কৃষকরা। সঙ্কট নিরসনে তাদের সাথে কয়েক দফা বৈঠকে বসলেও সমাধানে পৌঁছাতে পারেনি বিজেপি সরকার।
দাবি আদায় না হলে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছেন দেশটির কৃষকরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে ট্র্যাক্টর র্যালির আয়োজন করে তারা। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা দশ হাজারের বেশি মানুষ অংশ নেয় এ আন্দলনে। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এ র্যালি বলে জানায় তারা।
চলমান বিক্ষোভের মধ্যেই অষ্টমবারের মতো শুক্রবার আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র আহ্বানে আয়োজিত বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তুমার, খাদ্যমন্ত্রী পিয়ুশ গোয়াল এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী সোম প্রকাশ উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে, সোমবার কৃষকদের সাথে বৈঠক করেন বিজেপি সরকারের মন্ত্রীরা। দীর্ঘ আলোচনা করেও সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।
ভারত/এসকেএম
















Leave a Reply