প্রথমার্ধে এক গোলে এগিয়ে ব্রাজিল

৬ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে লড়ছে গত আসরের দুই ফাইনালিস্ট। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল খেলার প্রথমার্ধে এগিয়ে রয়েছে এক গোলে।

৩৫ মিনিটে লুকাস পেকেতা দলকে লিড এনে দিয়েছেন। কোয়ার্টার ফাইনালের মত সেমিফাইনালেও পেকেতা গোল পেয়েছেন নেইমারের সহায়তায়। মাঝ মাঠ থেকে বল পেয়ে পেরুর বেশ কয়েকজনকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন নেইমার। পেকেতা সুযোগ নষ্ট না করে নেইমারের কাছ থেকে পাওয়া বল জালে জড়াতে দেরী করেননি। পেরুর গোলরক্ষক গেলেস ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি।

এভারটন ও পেকেতা দুইটি সহজ সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে থাকতে পারতো।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ল্যাপাডুলা হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে না পারায় পেরু গোল বঞ্চিত হয়।

বিস্তারিত আসছে…

ব্রাজিল-পেরু/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *