প্রথম টেস্ট কাল

০২ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামিকাল মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রাম চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯ টায়।

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। তাই ব্যাটিং নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন হেড কোচ। তবে ওপেনিংয়ে তামিমের সাথী কে হচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও সাকিব খেলছেন এটা মোটামুটি নিশ্চিত।

অন্যদিকে, বাজেভাবে ওয়ানডে সিরিজ শেষ করলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ। বিশেষ করে তাদের বেশ কিছু পরীক্ষিত ক্রিকেটার এই ফরম্যাটের জন্য তৈরি থাকায় নির্ভার কোচ ফিল সিমন্স। তার ওপর গেল বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে ক্যারিবিয়ানরা। সেই দিক থেকে কিছুটা হলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে সফরকারীরা।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *