প্রথম হারের স্বাদ পেল কুমিল্লা

১ ফেব্রুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): চলতি বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে মঙ্গলবার ঢাকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে হোঁচট খেয়েছে ভিক্টোরিয়ান্স। ঢাকার জয় ৫০ রানের বড় ব্যবধানে।

মঙ্গলবার বিপিএলের ১১তম ম্যাচে নিজেদের চতুর্থ ম্যাচ খেলে কুমিল্লা। এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের ব্যাটিং ঝড়ে ৬ উইকেটে ১৮১ রান করে ঢাকা।

টার্গেট তাড়া করতে নেমে ১২ রানে লিটন দাস ও ফাফ ডু প্লেসির উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে কুমিল্লা। তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সাথে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক ইমরুল কায়েস।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭ দশমিক ৩ ওভারে ১৩১ রানেই অলআউট হয় কুমিল্লা। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান। ২৩ বলে ২৮ রান করেন ইমরুল।

ঢাকার হয়ে ২ দশমিক ৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। দুটি করে উইকেট নেন কায়েস আহমেদ ও এবাদত হোসেন।

ক্রিকেট/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *