প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ডাক্তার মুরাদ

৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অডিও ফাঁসসহ নান বিতর্কিত মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর সাথে তোলা একটি ছবি পোস্ট করে ক্ষমা চান তিনি।

পোস্টে মুরাদ হাসান লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি, তার জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আপনি যে সিদ্ধান্ত দেবেন, তা আমি সবসময়ই মাথা পেতে নেব আমার বাবার মতো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।”

প্রসঙ্গত, বিএনপির এক শীর্ষ নেতার মেয়েকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে সমালোচিত হন ডাক্তার মুরাদ হাসান। এর রেশ কাটার আগেই ফোনালাপের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঢালিউড নায়িকা মাহিয়া মাহির সাথে ফোনালাপের ওই অডিওতে মুরাদ হাসানকে অশ্লীল কথাবার্তা ও নায়িকাকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায়। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।

এরপর সোমবারই মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন মুরাদ।

বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর প্রকাশিত গেজেট বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

মুরাদ হাসান/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *