প্রশ্নবিদ্ধ বিরাট-তামান্নার নৈতিকতা

হতাশা পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেটার বিরাট কো’লির। এমনিতেই করোনার কারণে প্রায় পাঁচ মাস নির্বাসনে রয়েছে ক্রিকেট। সেই হতাশার পালে হাওয়া দিয়েছে মামলা। তিন-চার দিনের মধ্যেই ভারত দলপতিকে হাজির হতে হবে আদালতে।

ভারতের অধিনায়ককে মামলার আসামি করেছেন চেন্নাইয়ের সিনিয়র আইনজীবী এ পি সূর্যপ্রকাশম। দাবি করেছেন, শিগগিরই গ্রেফতার করতে হবে বিরাটকে।

এমপিএল নামের এ জুয়া অনলাইনে খেলা যায়। ফলে করোনার কারণে লকডাউনে ঘরে থাকা তরুণ-তরুণীরা সহজেই আকৃষ্ট হচ্ছে এ খেলার প্রতি। বিরাট কো’লি ও তামান্না ভাটিয়ারে ইমেজ অনলাইনের জুয়াটিকে জনপ্রিয় করে তুলছে।

মামলায় বিরাটের সাথে আসামি হয়েছেন দক্ষিণী সিনে জগতের হট গার্ল তামান্না ভাটিয়া। দুই ভুবনের দুই সেলিব্রেটির বিরুদ্ধে অভিযোগ, তারা জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। মামলার বাদী বলছেন, প্রিয় তারকাদের এমন বিজ্ঞাপনে অংশ নিতে দেখলে তরুণ-তরুণীরা আরও বেশি আসক্ত হবে জুয়ার প্রতি। তারা জুয়ার মত নেতিবাচক বিষয়কে খারাপ চোখে দেখবে না।

ভারতীয় গণমাধ্যম ক্রিকেট টাইম ডট কম জানাচ্ছে, আইনজীবী সূর্যপ্রকাশম আদালতে অনুরোধ করেছেন, জুয়া খেলার আহ্বান জানানোর অভিযোগে বিরাট-তামান্নাকে গ্রেফতার করা হোক। তার এ মামলার শুনানী হতে পারে আগামী ৪ বা ৫ আগস্ট।

উল্লেখ্য, ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির নয়া সেনসেশন তামান্না ভাটিয়া মোটা টাকার বিনিময়ে এই অনলাইন জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

আরও জানতে:

https://crickettimes.com/2020/07/petition-filed-seeking-virat-kohli-and-tamannaah-bhatias-arrest-for-promoting-online-gambling/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *