প্রাণ গেল তিন বাইক আরোহীর

৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের উপজেলার বলাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৩০ বছর বয়সী সুজন, ৩৫ বছর বয়সী মনির ও ৩৫ বছর বয়সী সোহাগ। নিহত সবাই চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা বাসিন্দা বাবলু জানান, নিহতরা মোটরসাইকেলযোগে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। এ সময় বোগদাদ বাস তাদের ধাক্কা দেয়। তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

তিনি জানান, দুর্ঘটনার সময় রিল্যাক্স ও বোগদাদ বাসের চালক প্রতিযোগিতা করছিলেন। রিল্যাক্সের চালক ওভারটেক করার জন্য বারবার চেষ্টা করছিলেন। কিন্তু তাকে সাইড দিচ্ছিলেন না বোগদাদের চালক। দুই চালকের প্রতিযোগিতার সময় বোগদাদ বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ঘুরতে এসেছিলেন। এসময় তাদের একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েলে এ হতাহতের ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, দুর্ঘটার পর লাশ উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *