২৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে এ পর্যন্ত ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজ করোনা করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন মানুষ।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১৫৪ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৫ হাজার ৩১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৯ লাখ ৩ হাজার ৪৪৩ ডোজ।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে ৫২ লাখ ৩৯ হাজার ৪৯৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২৭ হাজার ৬৫৯ জন প্রথম ডোজ নিয়েছেন।
এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৮৮ লাখ ৫৮ হাজার ৭১৮ জন প্রথম ডোজ এবং ১২ লাখ ৯৪ হাজার ৪৫০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।
ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৩৭৬ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৬৫৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।
আরও পড়ুন: ভ্যাকসিন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের চার নির্দেশনা
এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৪ হাজার ৭২৬ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৯৮ হাজার ৭১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫০৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৫৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ১৯ হাজার ৫১ জন নিবন্ধন করেছেন।
করোনা টিকা/টিটি/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply