৪ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় প্রেস ক্লাবের সামনে কাজী আনিস নামে এক ব্যবসায়ী তার নিজের গায়ে আগুন দিয়েছেন। এ সময় তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়।
সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শাহবাগ থানা–পুলিশ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে। পাওনা টাকা না পেয়ে তিনি গায়ে আগুন দেন বলে জানা গেছে।
কাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারির ব্যবসা করেন।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, জাতীয় প্রেস ক্লাবের ভেতরে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তা আমরা এখনও জানতে পারিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মুখমণ্ডলসহ তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply