০৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা নেয়ার পর অন্তত ২১ জনের শরীরে ভয়াবহ অ্যালার্জির লক্ষণ দেখা দিয়েছে।
বিষয়টি জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এ অ্যালার্জির সমস্যার কারণে জীবন ঝুঁকিতে পড়তে পারে। এর দ্রুত চিকিৎসা নিতে হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ওয়াশিংটনে ৭০ বছরের ওপরে যাদের বয়স তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়।
ইউরোপের শেষ দেশ হিসেবে নেদারল্যান্ডসে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে ৬ জানুয়ারি শুরু হয় এ কার্যক্রম।
সবাইকে টিকা নিতে উৎসাহী করার জন্য ফ্রান্সে ডাক্তার এবং টেলিভিশন ব্যক্তিত্বরা টিকা গ্রহণ করেছেন। করোনার টিকা নিরাপদ তা প্রমাণের জন্যই টিকা নিয়েছেন তারা।
করোনা ভ্যাকসিন/এসকেএম
















Leave a Reply