স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফিফা বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বের সেরা গোলকিপারের পুরস্কার পেলেন তিনি।
সারাবছর ইংলিশ লিগের খেলায় ব্যস্ত থাকলেও তেমন সামনে আসতে দেখা যায় না তাকে। গত বছর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিলেন আলবিসেলেস্তারা। সেখানে দুর্দান্ত সব গোল ঠেকিয়েছেন মার্টিনেজ।
মার্টিনেজ সেখানেই থামেননি। কেননা এর পর আন্তর্জাতিক ফুটবলের আরও বড় আসর বিশ্বকাপ শুরু হয়। এ মঞ্চেও লিওনেল মেসিদের সাথে অনেকটা আলো কেড়ে নেন মার্টিনেজ। এবার তার প্রতিদানও পেয়েছেন।
এ পুরস্কার জয়ের পথে এমিলিয়ানো মার্টিনেজ পেছনে ফেলেছেন বিশ্বকাপে মরক্কোর হয়ে দুর্দান্ত খেলা ইয়াসি বুনো এবং রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়াকে।
বর্ষসেরা গোলরক্ষকের অ্যাওয়ার্ড জয়ের পর মার্টিনেজ বলেন, সবাই জানতে চায় আমার আদর্শ কারা? মা-বাবাকে দৈনিক ৮-৯ ঘণ্টা কাজ করতে দেখেছি। তারাই আমার আদর্শ।
মার্টিনেজ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply