ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি

স্পোর্টস ডেস্ক: সপ্তমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এর আগে ছয়বার মেসি এই অ্যাওয়ার্ড জিতেছিলেন। তার নেতৃত্বে ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা ঘরে তুলে নেয় আলবিসেলেস্তেরা।

সোমবার দিনগত রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। পরে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হাতে ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

১৯৯১ সাল থেকে বিভিন্ন নামে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। শুরু থেকে ২০০৯ সাল পর্যন্ত ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ নামের পুরস্কারটি একবার জেতেন মেসি।

পরের ছয় বছর ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ আর ফিফা মিলে দেয় ফিফা ডি’অর। এই পুরস্কারটি মেসি জেতেন ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। এরপর ২০১৯ সালে ‘দ্য বেস্ট’ নাম দেয় ফিফা।

লিওনেল মেসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *