১২ মে ২০২১ (নিউজ ডেস্ক): সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ ছুটছেন গ্রামের দিকে। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দে এদেরই পাঁচজন কাঁদালেন প্রিয়জনদের। ফেরীতে পদদলিত হয়ে মারা গেলেন এই পাঁচজন।
বুধবার সন্ধ্যায় নাগরিক টেলিভিশনের সাংবাদিক আমিমুল হাসান তার ফেসবুক টাইমলাইনে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন এ তথ্য।
তিনি লিখেছেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে পৃথক দুই ফেরীতে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীদের চাপে মারা গেছেন শিশুসহ পাঁচজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, আরও অনেকে ভীড়ের চাপে ও পদদলিত হয়ে আহত ও অসুস্থ হয়ে পরেছেন।
আমিমুল হাসান লিখেছেন, “আহারে আহারে জীবন! / আহারে ঈদরে! / শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দুই পৃথক ফেরিতে যাত্রীদের চাপে শিশুসহ পাঁচজন মারা গেছে।”
উল্লেখ্য, পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ফেরী চলাচল চালু রাখা হয়েছে। এছাড়া ঈদের ছুটিতে সবাইকে নিজ নিজ কর্ম এলাকায় অবস্থানের নির্দেশনা দেয়া হয়। তারপরও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঈদ করতে গ্রামের উদ্দেশে যাত্রা করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ছেন। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও তার হতাশার কথা জানিয়েছেন।
ফেরীতে মৃত্যু/টিটি/আরএম
https://www.facebook.com/amimul.hasan.7/videos/2321643207972217
















Leave a Reply