ফের অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: ফের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটল ভারতের শোবিজঅঙ্গনে। এবার টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৩০ বছর।

রোববার সকালে মধ্যপ্রদেশ রাজ্যে নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৈশালীর ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়ার কারণে এটিকে আত্মহত্যা ধারণা করছে পুলিশ। নোটে প্রেমঘটিত বিষয়ের পাশাপাশি অন্যান্য কিছু অশান্তির কথা লেখা রয়েছে।

‘সসুরাল সিমার কা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় মুখে পরিণত হন বৈশালী। এ ছাড়া একাধিক ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন বৈশালী। ২০১৬ পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয় করেন। এরপর- ইয়ে হ্যায় আশিকি, বিষ ইয়া অমৃত, সসুরাল সিমার কা-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গেছে। সবশেষ ‘রক্ষাবন্ধন’ টিভি শোতে তাকে দেখা গিয়েছিল।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ