০৮ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা উগ্র ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী এবং স্বাধীনতার পরাজিত শক্তির ইন্ধনে ও সরাসরি পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য রাতের অন্ধকারে ভাংচুর ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করেন। তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ। বঙ্গবন্ধুর সারাজীবনের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ আমরা পেয়েছি।
বক্তারা দোষীদের শাস্তি দাবী করে উগ্র-মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন কঠোর হস্তে দমন করার আহবান জানান। বলেন, মৌলবাদী শক্তি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে যাতে দেশবিরোধী কোন ষড়যন্ত্র ও অপকর্ম করতে না পারে সেই দিকে দৃষ্টি রাখতে হবে।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা। তাকে নিয়ে কোন বির্তক বা সমালোচনা হতে পারে না।
তারা বলেন, পবিত্র ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। পৃথিবীর অনেক মুসলিম প্রধান দেশেও ভাস্কর্য প্রতিষ্ঠার নিদর্শন রয়েছে।
সমাবেশ শেষে মতিঝিল এলাকার আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মতিন ভূঁইয়া, ডক্টর লিয়াকত হোসেন মোড়ল, খন্দকার নজরুল ইমলাম, এম এম লুৎফুর রহমান, জালাল উদ্দিন আহমেদ তুহিন, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, নাসির উদ্দিন, অগ্রণী ব্যাংক শাখার সভাপতি মোবারক হোসেন, বিডিবিএল ব্যাংক শাখার সভাপতি প্রকৌশলী এস এম সিরাজুল ইসলামসহ অন্যরা।
ভাস্কর্য/এসকেএম/আরএম
















Leave a Reply