বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

৩ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ এক সিংহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আফ্রিকান এ সিংহীর মৃত্যু হয়। এর বয়স আনুমানিক ১১ বছর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ১১ আগস্ট সিংহীটির প্রথম অসুস্থতা শনাক্ত হয়। সিংহীর পেটের নিচে পানি জমে থলির মতো অংশ ঝুলে থাকতে দেখা যায়। বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়।

সিংহীটির অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডাক্তার এবিএম শহীদ উল্ল্যাহ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলমের পরামর্শ মোতাবেক পার্কের ভেটেরিনারি অফিসার চিকিৎসা করতে থাকেন।

বুধবার বিকালে সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শুয়ে কাঁপতে থাকে। এ সময় পার্কের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চিকিৎসা দেন। পরে বৃহস্পতিবার সকাল থেকে আগের মতোই শ্বাসকষ্ট শুরু হলে দুপুর ১টার দিকে সিংহীটি মারা যায়।

সিংহীর মৃত্যু/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *