বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, নিখোঁজ ২৫ জেলে

৫ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিম সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৫ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তবে ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াসের নাম জানা গেছে।

মোস্তফা চৌধুরী আরও জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকাল দশটা পর্যন্ত ৩০ জেলে উদ্ধার করতে পারলেও ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। তবে ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

ট্রলারডুবি/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *