বজ্রপাতে কিশোরের মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে মামুন রেজা নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত ১৭ বছর বয়সী মামুন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া গ্রামের মৃত ময়নাল হকের ছেলে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে মা ফজিলা খাতুন এখন শোকে পাথর প্রায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া বলেন, মামুনের পরিবারের পক্ষ থেকে আবেদন দিলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে।

বজ্রপাত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ